Responsive Ads Here

শনিবার, ১১ মার্চ, ২০২৩

ইশকুল লাইফ

লেখকঃ আনাতুল হক সিজান

দ্যা লাইফ অফ স্কুল
উই থিংক ইটস্ প্যারাময়,
কিন্তু যখন হবে শেষ
স্কুলের কথা মনে পড়বে বেশ
স্কুলে থাকে অনেক রকম শিক্ষক
কেউ অনেক প্রিয়
কেউ করে পকপক
আছে অনেক বেসিক আলি
দন্ড দেয় হালি হালি
কেউ ধরায় কান
হাত করে টান টান

কেউ বলে,"পাপ হবে পাপ"
কেউ আবার দেয় অভিশাপ।
 স্কুলে থাকে অনেক রকম ফ্রেন্ড,
কেউ সুপার ব্রিলিয়ান্ট
কেউ বা আবার খ্যাত।
অনুপস্থিতি ক্লাসের সবচেয়ে মহৎ কাজ
তাও টিচাররা বলে কেনো ফাঁকিবাজ
সারাদিন বন্ধু,আড্ডা, ফান আর গান
ক্লাসে আসলে দিতে হয় পিঠ বলিদান
স্কুলে পালানো ছিলো রুগুলার রুল
ধরা পড়লে চোখে শুধু সরিষার ফুল
পড়ালেখায় লাল বাতি,
জ্বালাই দিয়া মাস্তি
রেজাল্টের পর আসে
সেই লেভেলের শাস্তি।
যদি স্কুল জীবন হয়
পুরোপুরি প্যারাময়


বড় হলে মনে হয়
শেষ কেনো হলো হায়।
কার স্কুল কেমন ছিলো
জানি না ভাই
আমার লাইফটা এমন ছিলো
শেয়ার করলাম তাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন