
রূপক নিয়ে অনেকের কিছু প্রশ্ন থাকে, আজ আমি চেষ্টা করেছি সেরকম কিছু প্রশ্নের উত্তর দেবার
রূপক কি?
রূপক একটা অনলাইন কিশোর মাসিক ই-পত্রিকা
রূপকের উদ্দেশ্য কি?
রূপকের প্রধান উদ্দেশ্য একটি, সকল স্থান এবং স্তর থেকে প্রতিভাবানদের বের করে আনা এবং তাদের প্রতিভাকে সকলের সামনে উপস্থাপন করা।
রূপক কি প্রিন্ট ম্যাগাজিন?
না, রূপক একটা অনলাইন কিশোর মাসিক ই-পত্রিকা, এটি প্রিন্ট ম্যাগাজিন না। এটা প্রিন্ট করার ইচ্ছেও আপাতত নেই। এটি একটি ই-পত্রিকা এবং সকল রকমের স্মার্ট ডিভাইজে রূপক পড়া সম্ভব।
রূপকে কি বিজ্ঞাপন নেয়া হয়?
হয়, তবে রূপকের উদ্দেশ্য ব্যাবসায়িক নয়। রূপক যাতে থেমে না থাকে তাই রূপকে বিজ্ঞাপনের ব্যবস্থা রাখা হয়েছে।
রূপক কি বিনামুল্যে?
হ্যাঁ, সম্পুর্ন বিনামুল্যে রূপকের অফিশিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করা যাবে এবং অনলাইনে পড়াও যাবে।
রূপকের পুরনো সংখ্যা কি সংরক্ষণ করা হয়?
হয়, রূপকের ওয়েবসাইটের আর্কাইভ সেকশনে সকল সংখ্যা পাওয়া যাবে।
রূপকে কি সবাই লেখা দিতে পারবে?
পারবে, সকলেই পারবে। তবে সেই লেখা হতে হবে কিশোর উপযোগী।
কিভাবে লেখা পাঠাবো?
editor@rupok.net মেইল করো। আরও জানতে এই লিঙ্কে যাও
লেখকদের তালিকা কোথায় পাওয়া যাবে?
রূপকের অফিশিয়াল আর্কাইভে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন