অনেকেরই প্রশ্নের মুখোমুখি হয়েছি, জিজ্ঞাস করছে সবাই, আগস্ট সংখ্যা কোথায়?
অনেকেই বলছে আমরা নাকি রেস্পন্স পাচ্ছি না বলে অফ করে দিয়েছি সব কাজ :p না, ব্যাপারটা সেরকমও না। আরে ধুর, একে বারেই ঠিক না।
তোমাদের রেস্পন্স এবারে আগের মতোই স্বতস্ফুর্ত ছিলো, কিন্তু সমস্যা হলো, সব বাংলাদেশী কলেজগুলোর কি কারনে জানি ঈদের আগে একসাথে পরীক্ষা নিতে ইচ্ছা করে। -_- আমাদের টিমের সবার একসাথে এক্সাম শুরু হয়ে গেলো, হারম্যান কি হলিক্রস, জিএসসি কি ডিসি, বিএন কি এসপিএসসি, সবার এক্সাম। আর কাজ আগানো আটকে গেলো :/
তবে এবারে তোমাদের জন্য একটু চমক নিয়ে আসতে চাই :) এবারে হবে গান সংখ্যা। গান আমাদের সবার প্রিয়। যেখানে থাকি, প্রিয় গান শুনতে সবারই ভালো লাগে। হয়তো বাসে চলতে, অফিস থেকে ফিরতে, একা একা ভাব কাটতে, সময় পাস করতে, অংক করতে... না, অংক করার সময় আমি নিজেও গান শুনি। আমার অংক করার সময় মেটাল জনরা শুনতে ভালো লাগে, মেটাল শুনলে মাথা গরম থাকে, অংক ভালো হয়। এটা কিন্তু কেবল আমার থিওরি :p কেউ চেস্টা করে বিফল হলে সময় ফেরত পাবে না :p
আর হ্যা, গান সংখ্যা বলে যে অন্য লেখা প্রকাশ হবে না, এমন নয়। তোমরা নিজেদের মতো যা খুশি লিখে পাঠাও রূপকে :)
রূপকের মেইল, editor@rupok.net
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন