Responsive Ads Here

শনিবার, ১১ মার্চ, ২০২৩

সম্পাদকীয় - জুলাই ২০১৭

লেখকঃ নুরশালিন ইসলাম সিফাত

শিক্ষাজীবন" আমরা সবাই-ই মোটামোটি পরিচিত শিক্ষাজীবনের সাথে ৷ বিদ্যালয়, শ্রেণি, শিক্ষক, ক্লাশমেট, বন্ধু এই শব্দগুলো শুনলেই আমাদের চোখে কত স্মৃতি , কত গল্পই না ভেসে উঠে! মামার টং দোকানে কড়া লিকারের চা খাওয়ার সময় কিংবা কলেজে ক্লান্ত অপরিচিত কক্ষে নিঃসঙ্গ দুপুরে উদাস চোখে কিংবা ভীষণ মন খারাপের সময় এই স্মৃতিগুলো মনে পড়ে ৷ মনের অজান্তে হাসি ফুটে উঠে ঠোঁটের কোণায়! বুকের ভেতর হাহাকার করে, কোথায় ফিরে পাবো সেই দিনগুলো-এই চিন্তায় মন বেদনায় কাতর হয়ে ওঠে!

কতোই না এমন গল্প, স্মৃতি বুকের ভেতর নিজস্ব ডাইরীতে লিখে রেখেছি ৷ সেইসব গল্প ,স্মৃতি নিয়েই রূপকের এইবারের সংখ্যা ৷ কিছু মানুষের শিক্ষাজীবনের সেই সুন্দর স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা ৷ হয়তো আমার,তোমার কাছে ঘটনাগুলো অতি সাধারণ কিন্তু হতে পারে স্মৃতি ধরে রাখা ব্যক্তিটির বেঁচে থাকার রসদ এসব স্মৃতি, প্রচন্ড হতাশায় মুখের কোণে ফুটে ওঠা হাসি এসব স্মৃতি

গল্পগুলো সংগ্রহ করার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম "ফেসবুক"-এর জনপ্রিয় পেজ "অকা?"-র এডমিনদের বিশেষ সহযোগিতা রয়েছে ৷ তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই৷ আবার এইচএসসির ফলও প্রকাশিত হয়েছে ৷ সবার কাঙ্খিত ফলাফল অর্জিত হয়েছে বলে আশা করি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন